Search This Blog

আপনাকে আপডেট নিউজ এর সাথে পেয়ে আমরা আনন্দিত এবং আপনার সাথে সমস্ত আপডেট শেয়ার করতে আগ্রহী। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
Theme images by kelvinjay. Powered by Blogger.

শুভ নববর্ষ ১৪৩৩

🌸 সঠিক খবর নিয়ে আপডেট নিউজ আপনার পাশে 🌸 🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉 নতুন বছরের শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। 👤 মোঃ সোহেল রানা এমডি এন্ড সিইও

আজকের সর্বশেষ খবর

» » সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর



প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সচিবালয়ে, ৪ মার্চ ২০২৬ছবি: পিএমও বাংলাদেশ ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশপ্রেম ও পেশাদারত্বে আনসার ও ভিডিপির নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া সরকারপ্রধান জনগণের স্বার্থে সেবামূলক কাজ অব্যাহত রাখতে বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান

এ সময় মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply