Search This Blog

আপনাকে আপডেট নিউজ এর সাথে পেয়ে আমরা আনন্দিত এবং আপনার সাথে সমস্ত আপডেট শেয়ার করতে আগ্রহী। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
Theme images by kelvinjay. Powered by Blogger.

আবহাওয়া ও তাপমাত্রা

দীর্ঘদিন তীব্র গরমের পর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, রাজধানী ও আশপাশের এলাকায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ঈদুল আযহার ত্যাগ বয়ে আনুক আপনার জীবনের পরিপূর্ণ শুদ্ধতা ও সাফল্য। ঈদ মোবারক মোঃ সোহেল রানা এমডি অ্যান্ড সিইও আপডেট নিউজ

আজকের সর্বশেষ খবর

» » স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে বাংলাদেশ আনসার ও ভিডিপি'র মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ


 *স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে বাংলাদেশ আনসার ও ভিডিপি'র মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ*


১৯ এপ্রিল ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।


সৌজন্য সাক্ষাৎকালে মহাপরিচালক আনসার ভিডিপির সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। তিনি তুলে ধরেন, কিভাবে দক্ষ ও প্রশিক্ষিত আনসার সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


এসময় মাননীয় মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের অবদানকে দেশের নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন।


সৌজন্য সাক্ষাতে সারাদেশব্যাপী বিভিন্ন হাসপাতালে মোতায়েনকৃত ৩৪০০  জন অঙ্গীভূত আনসার সদস্যদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধসহ হাসপাতাল কেন্দ্রীক বিভিন্ন সেবা ও নিরাপত্তা  সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিস্তারিত অবহিত করেন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬" এ উত্থাপিত প্রস্তাব অনুযায়ী দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার সদস্য নিয়োগে বিষয়টি আলোচনায় স্থান পায়। সশস্ত্র অঙ্গীভূত আনসার মোতায়নের  মাধ্যমে উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে মাননীয় মন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। সাক্ষাতে উভয়েই আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় আনসার ভিডিপির মহাপরিচালক বাহিনীর সদস্যদের সক্রিয় সহায়তায় দেশের স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও সুরক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply