প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান: দিনাজপুরে ১৩ আনসার-ভিডিপি সদস্যের চাকরি নিশ্চিত
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান: দিনাজপুরে ১৩ আনসার-ভিডিপি সদস্যের চাকরি নিশ্চিত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলার আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩ জন সদস্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে Singer Bangladesh, Walton, PRAN-RFL Group এবং Square Group-এ চাকরির সুযোগ নিশ্চিত করা হয়েছে।
উক্ত ১৩ জন সদস্য গত ০১ মার্চ ২০২৬ হতে ১৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত দিনাজপুর জেলার আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সফলভাবে কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে জেলা আনসার-ভিডিপি কার্যালয়, দিনাজপুর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে পূর্ব যোগাযোগের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হয়।
আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জেলা কমান্ড্যান্ট-এর কার্যালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। চলমান প্রশিক্ষণার্থীদের মধ্য থেকেও আরও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের চাকরি প্রদানে সার্বিক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ আশ্বাস দিয়েছে।
প্রশিক্ষণের পাশাপাশি চাকরি প্রাপ্তির ব্যবস্থা হওয়ায় ১৩ জন আনসার - ভিডিপি সদস্য অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। তারা কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Popular Posts
-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁও,ঢাকা-১২১৯ আবেদন করার নির্দেশাবলী ১। আনসার ও ভ...
-
অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ দেখে নিন ২০২৫-২৬ করবর্ষ থেকে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্য...
-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁও,ঢাকা-১২১৯ পরিচ্ছন্ন বান্দরবান গড়তে আনসার ভিডিপির উদ্যোগ... বিস্তারিত ভিডিও...
LATEST
3-latest-65px


No comments:
Post a Comment