সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি লিজ দেবে সরকার


সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি লিজ দেবে সরকার : আশিক চৌধুরী

আপডেট নিউজ  
প্রকাশ : ১৯ মে ২০২৬, ৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিডা ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি : সংগৃহীত

সরকারি জমিগুলো ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এমনটি জানিয়েছেন বেজা, বিডা ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে দেওয়ার পক্ষে মত রেখে তিনি বলেন, যাদের সামর্থ্য নেই এমন মানুষজনেরই ভর্তুকি পাওয়া উচিত। যে মাত্রার ভর্তুকি চলছে, তা পিডিবির পক্ষে বহন করা সম্ভব নয়।

রোববার (১৭ মে) ‘বিদ্যুৎ খাত থেকে আসা অর্থনৈতিক বোঝা: সংকট উত্তরণের নীতি পরামর্শ’ শিরোনামে সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

আশিক চৌধুরী বলেন, সৌর বিদ্যুতে রুপটপ সোলারের ক্ষেত্রে নেট মিটারিং পলিসি করা হলেও সেখানে হিসাবনিকাশ অনেক জটিল। এক ভদ্রলোক নেট মিটার বসাতে দেড় বছর চেষ্টা করেছেন। এভাবেই বাস্তবায়ন প্রক্রিয়া জটিল করে রাখা হয়। হওয়া উচিত ছিল যে, বাড়ির মালিকরা হটলাইনে ফোন দিয়ে জানাবেন- তারা সৌর বিদ্যুৎ বসাতে চান। ঠিকাদার এসে বসিয়ে দিয়ে যাবে। দুই পক্ষই নিয়ম অনুযায়ী বেনিফিট পাবে।

গুমের অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে উদ্বেগ, জবাব দিলেন আইনমন্ত্রী

তিনি আরও বলেন, এখন চাইলেই সেই চুক্তি থেকে বেরিয়ে আসা যাবে না। তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশেই ক্যাপাসিটি চার্জ থাকে। কিন্তু আমাদের দেশে সেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা সক্ষমতার বাইরে।’

ইরান যুদ্ধ ও তেল সংকটের অভিজ্ঞতা থেকে সৌর বিদ্যুতকেই আমাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প বলে উল্লেখ করেন বিডার চেয়ারম্যান। তিনি বলেন, সোলারে খরচ সবচেয়ে কম, এতে কোনো সন্দেহ নেই।


আপডেট নিউজ চ্যানেল ফলো করুন

No comments:

Post a Comment

 
ADVERTISEMENT
Advertisement