অঙ্গীভূত আনসার (পুরুষ) নিয়োগ


 

অঙ্গীভূত আনসার (পুরুষ) নিয়োগ

3 days ago

Note: An application fee of 200.00 BDT is required to apply for this job circular.

Salary:
16.2k to 17.4k
Job Status :
Full Time
Industries :
Others
Deadline :
26 July 2026

Vacancies:
1390
Experience :
N/A
Company :
OPS KPI Branch, Bangladesh Ansar & VDP


Job Description 

1। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ অঙ্গীভূত আনসার। 56305 জন প্রশিক্ষিত অঙ্গীভূত আনসার সদস্য বর্তমানে 6308 টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমৃদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। 


Job Requirements 

2। প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবেঃ

বয়স

শারীরিক যোগ্যতা

আবশ্যিক পূর্ব প্রশিক্ষণ

21/07/2026 খ্রিষ্টাব্দের মধ্যে ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর

উচ্চতা- সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি

বুকের মাপ- 30/32 ইঞ্চি

দৃষ্টিশক্তি – 6/6

কোন দূরারোগ্য ব্যধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না।

উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।(পুরুষ)

অথবা

ভিডিপি/টিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ থাকতে হবে। (পুরুষ)


Additional Requirements 

3। জাতীয়তা: বাংলাদেশী

4। যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

(ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
(খ) ভিডিপি/টিডিপি/ উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের মূল সনদপত্র।

(গ) উপজেলা আনসার/ভিডিপি-টিডিপি অ্যাডভান্সড কোর্সের মূল সনদপত্র। 
(ঘ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি।

(ঙ) চারিত্রিক সনদপত্রের মূল কপি।

(চ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।

(ছ) ক থেকে চ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি।

(জ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 04(চার) কপি পাসপোর্ট সাইজের ছবি।

Specific Skills 

ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ  যোগ্যতা অগ্রগন্য হতে পারে।


Required Educational Qualifications 

 5। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ এইচএসসি/ সমমান


Other Benifits 

৬। অঙ্গীভূত হওয়ার পর সুযোগ-সুবিধাঃ

(ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 16,200 টাকা এবং পার্বত্য এলাকায় 17,400 টাকা ভাতা প্রাপ্য হবেন।
(খ) অঙ্গীভূত কালে ভর্তুকি মূল্যে ২ ইউনিট (চাউল,গম,ভোজ্য তেল, মুগডাল ও চিনি) রেশন প্রাপ্য হবেন। 
(গ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন 12,000 টাকা হারে।

(ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।


Location Details 

রেঞ্জের

নাম

যে জেলার সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবে

প্রশিক্ষণার্থীর সংখ্যা

সম্ভাব্য যে জেলায় অঙ্গীভূত হবে

 

বাছাইয়ের স্থান

চট্টগ্রাম রেঞ্জ

চট্টগ্রাম

195

কুমিল্লা, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লক্ষীপুর

 

 

 

 

 

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর

 

কক্সবাজার

90

চট্টগ্রাম, বান্দরবান, সিএমএ দক্ষিণ

রাঙ্গামাটি

95

খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার

খাগড়াছড়ি

65

চট্টগ্রাম, রাঙ্গামাটি

বান্দরবান

75

কক্সবাজার, চট্টগ্রাম

কুমিল্লা রেঞ্জ

কুমিল্লা

195

চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিএমএ দক্ষিণ

লক্ষীপুর

160

চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিএমএ দক্ষিণ

ব্রাহ্মণবাড়িয়া

155

কুমিল্লা, চাঁদপুর, সিএমএ উত্তর

চাঁদপুর

130

ফেনী, লক্ষীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিএমএ উত্তর

নোয়াখালী

120

ফেনী, লক্ষীপুর, কুমিল্লা, সিএমএ উত্তর

ফেনী

110

নোয়াখালী, চট্টগ্রাম, সিএমএ উত্তর


Application Instructions 

আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে AVJOBS (avjobs.ansarvdp.gov.bd) মাধ্যমে আবেদন করবেন এবং আপনাকে প্রশিক্ষণের নিমিত্তে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী নির্ধারিত কমিটির নিকট উপস্থিত হতে হবে।বাছাইয়ের স্থান ও তারিখ SMS, AVMIS App, website, ও Blog এর মাধ্যমে পরে জানানো হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 60 দিন মেয়াদী অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

No comments:

Post a Comment