Search This Blog

আপনাকে আপডেট নিউজ এর সাথে পেয়ে আমরা আনন্দিত এবং আপনার সাথে সমস্ত আপডেট শেয়ার করতে আগ্রহী। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। মোঃ সোহেল রানা এমডি অ্যান্ড সিইও আপডেট নিউজ
Theme images by kelvinjay. Powered by Blogger.

আজকের সর্বশেষ খবর

» » ১১০৪ জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, (JCF Job Circular 2026)

 জাতীয় পর্যায়ের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, (JCF Job Circular 2026) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের ৫৮টি জেলায় চলমান এই কর্মসূচির জন্য ৫টি ভিন্ন ভিন্ন পদে মোট ৭০৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আপনি যদি এনজিওতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ।

নিচে জাগরণী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার এর বিস্তারিত তথ্য, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া আলোচনা করা হলো।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য

বিষয়বিবরণ
সংস্থার নামজাগরণী চক্র ফাউন্ডেশন (JCF)
কর্মসূচিমাইক্রোফাইন্যান্স কর্মসূচি
মোট পদ সংখ্যা৫টি ক্যাটাগরিতে ৭০৪ জন
চাকরির ধরনফুল টাইম (বেসরকারি)
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থান
আবেদনের শেষ তারিখ২৫ জুলাই ২০২৬

পদের বিবরণ ও যোগ্যতা

১। জোনাল ম্যানেজার (সার্ভিস গ্রেড- ৭)

  • পদ সংখ্যা: ৪ জন।
  • মাসিক বেতন: সর্বসাকুল্যে ৭৪,৩২৪ টাকা (স্থায়ীকরণের পর বেতন বৃদ্ধি পাবে)।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • অভিজ্ঞতা: ঋণ কর্মসূচিতে জোনাল ম্যানেজার/সমপদে (অন্তত ১৫টি শাখা পরিচালনায়) ২ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ১০ বছরের অভিজ্ঞতা।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা (অফিস, ইমেইল, ব্রাউজিং), বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা।
  • বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর।

২। শাখা ব্যবস্থাপক (সার্ভিস গ্রেড- ১১)

  • পদ সংখ্যা: ১০০ জন।
  • মাসিক বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,০৭০ টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা, যার মধ্যে জাতীয় পর্যায়ের এনজিওতে শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা এবং বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর দক্ষতা বাধ্যতামূলক।
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

৩। শাখা হিসাবরক্ষক (সার্ভিস গ্রেড- ১৩)

  • পদ সংখ্যা: ১০০ জন।
  • মাসিক বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৭,৩৭০ টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/ ব্যবস্থাপনা/ ফাইন্যান্স এ স্নাতক।
  • অভিজ্ঞতা: হিসাবরক্ষণের কাজে এনজিওতে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা। বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালাতে জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

৪। অফিসার (সার্ভিস গ্রেড- ১৪)

  • পদ সংখ্যা: ৮০০ জন।
  • মাসিক বেতন: শিক্ষানবিশকালে ২৭,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৩,৫৭৫ টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান পাস।
  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। প্রত্যন্ত অঞ্চলে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা এবং বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালাতে জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

৫। পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক) (সার্ভিস গ্রেড- ১৭)

  • পদ সংখ্যা: ১০০ জন।
  • মাসিক বেতন: সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/ সমমান পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
  • বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

সুযোগ-সুবিধাসমূহ

বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী নিচের সুবিধাসমূহ প্রদান করা হবে:

  • বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস।
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF) এবং গ্র্যাচুইটি।
  • বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা।
  • অর্জিত ছুটি নগদায়ন, দূরত্বভাতা, পারফরমেন্স ভাতা।
  • কর্মএলাকাভেদে সিটি/পার্বত্য ভাতা এবং আবাসন সুবিধা।
  • মোটরসাইকেল ঋণ সুবিধা এবং সুদ মুক্ত বাইসাইকেল/মোটরসাইকেল ঋণ।
  • সন্তানের শিক্ষাভাবাতসহ অন্যান্য সুবিধা এবং পদোন্নতির সুযোগ।

আবেদন করার শর্তাবলী

  • শিক্ষাগত ফলাফল: ৫ নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। সিজিপিএ এর ক্ষেত্রে ৪.০০ এর মধ্যে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ এর মধ্যে কমপক্ষে ২.৫০ থাকতে হবে।
  • পরীক্ষার ফি: শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক এবং অফিসার পদের জন্য পরীক্ষার দিন কেন্দ্রে ৩০০ টাকা মানি রিসিটের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • জামানত (চূড়ান্ত নিয়োগের সময়): শাখা ব্যবস্থাপক পদের জন্য ২০,০০০ টাকা, শাখা হিসাবরক্ষক পদের জন্য ১৫,০০০ টাকা এবং অফিসার পদের জন্য ১০,০০০ টাকা (মুনাফাসহ ফেরতযোগ্য) পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
  • নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
  • সতর্কতা: জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরির জন্য কোনো প্রকার অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচের নিয়ম অনুসরণ করে আবেদনপত্র পাঠাতে হবে:

১. বরাবর: নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন।

২. সংযুক্তি: আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) সংযুক্ত করতে হবে।

৩. খামের উপর: আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নামস্থায়ী ঠিকানা এবং আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬

সূত্রঃ প্রথম আলো-০৯-০৭-২০২৬ তারিখ 

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ


 

«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

Leave a Reply