বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ১৯১ জন জনবল নিয়োগে আবেদন চলছে। ১০ থেকে ২০ গ্রেডের ৩০ ক্যাটাগরির পদে এসব পদের আবেদনের শেষ তারিখ আগামীকাল রোববার ২৬ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা, সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা; ৫ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ৬ থেকে ১৮ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১৯ থেকে ৩০ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ০৫:০০ টা।
* নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।



No comments: