বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে আবেদন চলছে।
১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ সময় ৬ মে, ২০২৬।
পদের বিবরণ—
১. পদের নাম ড্রাফটসম্যান ( পদসংখ্যা: ১টি )
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা অটোকার্ড) দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: সহকারী লিডিংম্যান ( পদসংখ্যা: ৮টি )
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা;
অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা;
অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্ত
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৩. পদের নাম: হাইলি স্কিল্ড মিস্ত্রি ( পদসংখ্যা: ১৪টি )
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা;
অথবা এসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা;
অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৪. পদের নাম: হাইলি স্কিল্ড ( পদসংখ্যা: ১২টি )
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা;
অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা;
অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৫. পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড ( পদসংখ্যা: ২২টি )
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা; অথবা
এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. পদের নাম: স্কিল্ড গ্রেড ( পদসংখ্যা: ২৫টি )
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।
৭. পদের নাম: সেমি স্কিল্ড ( পদসংখ্যা: ২৩টি )
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
৮. পদের নাম ও সংখ্যা: সেমি স্কিল্ড ( পদসংখ্যা: ৫টি )
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
আবেদনের পদ্ধতী
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রথমে লিংকে প্রবেশ করুন। এরপর পদ নির্বাচন করে আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনকারীকে। সফলভাবে আবেদন জমা দেওয়ার পর একটি ইউজার আইডি (User ID) পাবেন আবেদনকারী প্রার্থী।
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।
২। প্রার্থীদের বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না:
৪। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না,
৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিত ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক;
৬। প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজশতাদি দাখিল করতে হবে।
ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;
খ। পূরণকৃত Applicatior: Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;
গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ঙ। অবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
চ। অবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
ছ। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
জ। বেধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক ১(এক) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, এবং
ঝ। চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
৭। প্রাথী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পাবীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;
৮। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হাস্যবৃদ্ধি এবং অনিবার্য ফারুাসশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক খাতিল করার অধিকার সংরক্ষণ করেন;
৯। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক। আগ্রহী প্রার্থীগণ http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আাগোন ফয়ন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://bndcp.teletalk.com.bd ও www.navy.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে;
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i)Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩ এপ্রিল ২০২৬ সকাল ১০,০০টা;
(ii) Online এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬ মে ২০২৬ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে ফোন Tele.alk Pre-Paid Mobile নম্বর থেকে SMS এর মাধমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর নিজের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X গ্রন্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে;
গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন;
ঙ। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে
নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। Applicant's copy User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক (০১) হতে (০৫) নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো টাকা মাত্র) টাকা এবং ক্রমিক (০৬) হতে (০৮) নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/-(ছাপায় টাকা মাত্র) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, 'Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না';
প্রথম SMS: BNDCP<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে;
Example: BNDCP ABCDEF & send to 16222.
Reply SMS: Applicants Name, Tk 112/- or Tk 56/ will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type BNDCP<space>YES<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BNDCP<space>YES<space>PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BNDCP YES 12345678 & send to 16222.
Reply SMS: Congratulations Applicant's Name, payment completed successfully for BNDCP Application for (post name) User ID is (ABCDEF) and Password (******),
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন, এই Password টি Admit card (প্রবেশপত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন;
চ। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print (সম্ভব হলে) করে নিবেন। প্রার্থী Printed প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
ছ। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;
জ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bndcp.teletalk.com.bd অথবা বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ওয়েবসাইট www.navy.mil.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে;
ঝ। শুধু Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
(i) User ID জানা থাকলে: BNDCP<space>Help<space>User<space> User ID & Send to 16222.
Example: BNDCP help user ABCDEF
(ii) PIN Number জানা থাকলে: BNDCP<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222.
Example: BNDCP help PIN 12345678 & Send to 16222.
ঞ। Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা যে কোন অপারেটরের ফোন নম্বর থেকে ০১৫০০-১২১১২১ নম্বর কল পারবেন। এছাড়া alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। vas.query@teletalk.com.bd এবং
(Mail এর Subject এ Organization BNDCP, Post Name: *******, Application User ID contact number অবশ্যই উল্লেখ করতে হবে)।
১০। ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে;
১১। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Application Form এ উল্লেখ করতে হবে;
১২। লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম-এ (নাবিক আবাসিক এলাকা-১) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের সকাল ০৮:৩০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে। তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে;
১৩। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ৫-৬ দিন নিজস্ব ব্যবস্থাপনায় চাঁট্টগ্রাম এলাকায় থাকা খাওয়ার প্রয়োজন হতে পারে;
১৪। কোন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমানিত হলে এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
১৫। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
১৬। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারকচক্রের সাথে কোন প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো; এবং
১৭। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা/খাঁটির জন্য। এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন।
পরিচালক
বেসামরিক কর্মচারী পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর,
বনানী, ঢাকা-১২১৩
আবেদনের পদ্ধতি, আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে লিঙ্কে ।
চাকরির খবর পেতে আপডেট নিউজ ফলো করুন



No comments: